নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২৯ জুন-০৩ জুলাই) ব্যাংক হলিডের কারণে পুঁজিবাজারে চার দিন লেনদেন হয়েছে। এই চার দিনের লেননেদেনে প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষে উঠে এসেছে বার্জার পেইন্টস।
পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১১ দশমিক ৩৪ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৫৩৯.৬০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার দর কমেছে ৯ দশমিক ২৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৬.৫০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা লাভেলোর শেয়ার দর কমেছে ৮ দশমিক ৭৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১০৫.৪০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রহিমা ফুডের ৭.৯৩ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৫.৫৬ শতাংশ, সমতা লেদারের ৫.২৩ শতাংশ, সোনারগাঁ ৫.০৭ শতাংশ, দুলামিয়া কটনের ৪.৮৭ শতাংশ, ইস্টার্ন কেবলসের ৪.১৮ শতাংশ এবং মুন্নু এগ্রোর ৪.১৮ শতাংশ দর কমেছে।
এই বিভাগের আরও খবর
সর্বোচ্চ দর বেড়েছে বিআইএফসির
দর বৃদ্ধির শীর্ষে বিডি থাই ফুড
লেনদেনের শীর্ষে এসিআই
ভালো প্রত্যাশায় শেয়ার ধরে রাখছেন বিনিয়োগকারীরা
বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে আইপিওতে আবার লটারি ব্যবস্থা